২০২৬ সালে এসে পাওয়ার ব্যাংক এখন একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। ব্যবহার করেন না এমন লোক পাওয়াই নেহাতই মুশকিল। আর লোডশেডিং কথা নাই বা বললাম। এছাড়া কাজের জন্য অথবা ভ্রমনের জন্য বাড়ির বাইর বেশি ক্ষণ থাকেন। তাদেরও জন্যও প্রয়োজনীয় একটি ডে টু গ্যাজেটে পরিণত হয়েছে পাওয়ার ব্যাংক।
আজকে অ্যাডভেঞ্চার গ্যাজেট বিডি’তে আমরা তুলে ধরবো QCY-এর কিছু পাওয়ারব্যাংকের স্পেসিফিকেশন, প্রাইজ, ওয়ারেন্টিসহ খুটিনাটি বিষয়াদি।
QCY PB20A
বর্তমান সময়ের কথা যদি বলি (সেপ্টেম্বর ২০২৬) – লাস্ট কিছুদিন যাবত মার্কেটে একটা ব্যাপক হাইপ চলছে QCY এর PB20A মডেলের পাওয়ার ব্যাংকটি নিয়ে।

20000mAh এর 45W ওয়াটের কম্পেক্ট সাইজের একটা পাওয়ার ব্যাংক। ফাস্ট চার্জিং সাপোর্ট করে, সাথে বিল্ড-ইন Type-C ক্যাবল রয়েছে। এই ক্যাবলটা টু ওয়ে ক্যাবল। অর্থাৎ এটা দিয়ে আপনি পাওয়ার ব্যাংকও চার্জ করতে পারবেন আবার যেকোন ডিভাইসও চার্জ করতে পারবেন। এছাড়া ক্যাবলটাকে আবার লুপ আকারেও রাখা যায়।
PB20A-তে আবার একটি স্মার্ট ডিজিটাল ডিসপ্লেও রয়েছে। এই ডিসপ্লেতে চার্জিং স্ট্যাটাস দেখা যাবে। আর এটি যেহেতু ৪৫ ওয়াটের একটা পাওয়ার ব্যাংক এর হিট বা টেম্পারেচার কন্ট্রোলের জন্য রয়েছে ডাইনামিক টেম্পারেচার কন্ট্রোল চিপ।
এছাড়া ৪৫ ওয়াটের হওয়াতে একই সাথে মাল্টিপল ডিভাইসে চার্জ করা যাবে এই পাওয়ার ব্যাংকটি দিয়ে। আপনি চাইলে আপনার ম্যাকবুকও ব্যবহার করতে পারবেন QCY এর PB20A পাওয়ার ব্যাংকটি দিয়ে।
এবং ২০ হাজার মিলিঅ্যাম্পের এই পাওয়ার ব্যাংকটি রিচার্জ হতে সময় নিবে প্রায় দেড় ঘন্টা থেকে পৌনে দুই ঘন্টারমত।
মার্কেটে ১২ মাসের ওয়ারেন্টিসহ ৩২৫০ টাকা থেকে ৩৪০০ টাকায় বিক্রি হচ্ছে এই পাওয়ার ব্যাংকটি।
QCY PBW10A 22.5W
আপনার যদি একটি ৪৫ ওয়াটের পাওয়ার ব্যাংক প্রয়োজন না হয় তাহলে অযথাই অনেকগুলো টাকা খরচ না করে আরেকটু কম খরচে নিতে পারেন ২২.৫ ওয়াটের PBW10A মডেলের ১০ হাজার মিলি অ্যাম্পের পাওয়ার ব্যাংকটি।

যদিও এটা 22.5W তবে এই পাওয়ারব্যাংক কিন্তু ওয়্যারল্যাস চার্জিংয়ের সুবিধা রয়েছে। আপনার যদি কোনো আইফোন থাকে, অথবা MagSafe ডিভাইস থাকে, বা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এমন কোনো ডিভাইস থাকে তাহলে আপনার জন্য এটা একটা দারুণ অপশন হতে পারে।
ওয়্যারলেস চার্জিংয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে আপগ্রেটেড N52 এভিয়েশন গ্রেডের ম্যাগনেট।
15W এর ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এই PBW10A পাওয়ার ব্যাংকটি।
২২.৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টড এবং একই সাথে এর সাথে থাকা বিল্ড-ইন টাইপ-সি ক্যাবলটি Two Way চার্জিং সাপোর্টড।
PBW10A পাওয়ারব্যাকটি দিয়ে কিন্তু আপনি স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট, লো কারেন্ট ডিভাইস যেমন: TWS, স্মার্টওয়াচ এবং মিনি ফ্যানও রিচার্জ করতে পারবেন।
ডেইলি লাইফে ব্যবহারের জন্য দারুণ একটি অপশন হতে পারে QCY PBW10A 22.5W এর 10000mAh এর এই পাওয়ার ব্যাংকটি।
১২ মাসের ওয়ারেন্টিসহ ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে এই পাওয়ার ব্যাংকটি।
QCY HyperCharger PB20E
৪৫ ওয়াটের কথা বললাম ২২.৫ ওয়াটের কথা বললাম। এবার আসি আরেকটু বেশি ওয়াটের কথায়। আপনার যদি ৪৫ ওয়াটের চেয়েও বেশি ওয়াটের কোনো পাওয়ার ব্যাংক প্রয়োজন হয় তাহলে দেখতে পারেন QCY HyperCharge PB20E.

এটি একটি ২০ হাজার মিলিঅ্যাম্পের ৬৫ ওয়াটের পাওয়ার ব্যাংক। ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে পলিমার লিথিয়াম আয়ন ব্যাটারি। ফলে এর এনার্জিং কনভার্সন রেট বেশি। আর ৬৫ ওয়াট হওয়ায় আপনি ডেইলি গ্যাজেটসে ও স্মার্টফোনের পাশাপাশি, ল্যাপটপ, ট্যাবলেট, এবং অন্যান্য হাই পাওয়ার ডিমান্ডিং ডিভােইসও চার্সাজ করতে পারবেন।
এছাড়া ব্যাটারি স্ট্যাটাস বোঝার জন্য রয়েছে একটি TFT ডিসপ্লে।
QCY HyperCharge PB20E পাওয়ার ব্যাংকটির সাথে রয়েছে বিল্ডইন ডুয়েল চার্জিং ক্যাবলও ।
১২ মাসের ওয়ারেন্টিসহ এই পাওয়ার ব্যাকংটি বিক্রি হচ্ছে ৩৯৫০ টাকায়।
QCY HyperCharger PB30C
আপনার যদি ৬৫ ওয়াটের পাওয়ারব্যাকংও যথেস্ট না হয়ে থাকে তাহলে আপনার জন্য আরেকটি বেটার অপশন হতে পারে QCY HyperCharger PB30C.

৩০ হাজার মিলিঅ্যাম্পেয়ারের পলিমার লিথিয়াম আয়ন ব্যাটারি। যা আপনাকে দিবে হাই পাওয়ার কনভার্সন রেট। PD100w হওয়ায় একই সাথে হাই স্পীডে চার্জ করতে পারবেন মাল্টিপল ডিভাইস। যেমন: ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন, এবং অন্যান্য ডিভাইস।
এছাড়া ব্যাটারি স্ট্যাটাস বোঝার জন্য রয়েছে একটি TFT ডিসপ্লেও। আর আগের মডেলগুলো মতই সাথে আছে টু ওয়ে চার্জিং ক্যাবলও।
১২ মাসের ওয়ারেন্টিসহ QCY HyperCharger PB30C (100W) পাওয়ার ব্যাংকটি বিক্রি হচ্ছে ৪৮৫০ টাকায়।
অনেকতো হলো ভাই ওয়াটের খেলা। এবার কথা বলি যাদের বাজেট আরেকটু কম সাথে ডিমান্ডও। তাদেরও হতাশ করেনি QCY.
QCY Pulse PB10H
কম বাজেটে ১০ হাজার মিলি অ্যাম্পের আরেকটি পাওয়ার ব্যাংক হলো QCY Pulse PB10H.
এখন আপনি প্রশ্ন করতে পারেন ১০ হাজার মিলি অ্যাম্পের পাওয়ার ব্যাংক কি এর থেকে কমে পাওয়া যায় না?
জ্বি ভাই যায়। সেটা নিয়ে আমরা অন্য পোস্টে কথা বলবো। আজকের কথা শুধু QCY নিয়ে।

Pulse PB10H একটি 22.5W এর পাওয়ার ব্যাংক। সো, ব্যাটারি কম হলেও চার্জ হবে ফাস্ট। এছাড়া আছে ৩টা বিল্ডইন ক্যাবল।
ছোট LED পাওয়ার ডিসপ্লে। ব্যাটারি স্ট্যাটাস বুঝতে খুবই হেল্পফুল হবে। এখানেও কিন্তু QCY পলিমার লিথিয়াম আয়ন ব্যাটারি সেল ইউজ করেছে।
১২ মাসের ওয়ারেন্টিসহ এই পাওয়ারব্যাংকটি বিক্রি হচ্ছে ১৯৫০ টাকায়।
QCY Pulse PB20D
QCY এর Pulse সিরিজের আরেকটি পাওয়ার ব্যাংক হচ্ছে PB20D.
এটিও একটি ২০ হাজার মিলি অ্যাম্পের পাওয়ার ব্যাংক। ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোটেড। রয়েছে ৩টা বিল্ডইন ক্যাবল। LED ডিসপ্লে ব্যাটারি স্ট্যাটাস বোঝার জন্য। পলিমার লিথিয়াম আয়ন ব্যাটারি সেল। রয়েছে সেফটি সার্টিফিকেশন।

ডেইলি ইউজের জন্য এটিও একটি অসাধারণ চয়েস হতে পারে।
১২ মাসের ওয়ারেন্টিসহ এই পাওয়ার ব্যাংকটি বিক্রি হচ্ছে ২৭৫০ টাকায়।
QCY Pluse PB30A & PB30B
আমাদের লিস্টের শেষে রয়েছে QCY এর Pluse সিরিজের দুইটি পাওয়ার ব্যাংক। একটি PB30A এবং অপরটি PB30B.
সামান্য পার্থক্য ছাড়া দুইটি পাওয়ার ব্যাংকই প্রায় সিমিলার স্পেসিফিকেশনের। দুইটি পাওয়ার ব্যাংকই ৩০ হাজার মিলিঅ্যাম্পের এবং পলিমার লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
PB30A & PB30B দুটি পাওয়ার ব্যাংকেই রয়েছে LED ডিসপ্লে। 22.5W এর ফাস্ট চার্জিং সাপোর্টড। মাল্টিপল ডিভাইসও সেইম টাইমে চার্জ করা যাবে।


দুইটা পাওয়ার ব্যাংকের প্রধান পার্থক্য হলো PB30A-তে একটি মাত্র বিল্ড ইন ক্যাবল এবং PB30B-তে ৩টি বিল্ড ইন ক্যাবল রয়েছে।
দুইটি পাওয়ার ব্যাংকই ১২ মাসের ওয়ারেন্টি রয়েছে। PB30A এর দাম হলো ৩২৫০ টাকা এবং PB30B ৩৩৫০ টাকা।
QCY সহ যেকোনো ব্র্রান্ডের পাওয়ার ব্যাংক আপনি পাবেন এডভেঞ্চার গ্যাজেট বিডিতে।


